| বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-11-2026 ইং
  • 12798 বার পঠিত
সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবির ক্যাপশন: সাভার-আশুলিয়ায় কারখানা বন্ধ

সাভার-আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা বন্ধ, দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাবে শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সাভারের অধিকাংশ এলাকার কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানান।

তিনি বলেন, তাঁর আওতাধীন আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কিছু কারখানা ছাড়া সাভারের অন্যান্য এলাকার অধিকাংশ কারখানায় কাজ চলছে। তবে কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ সুপার আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পরে মঙ্গলবার বিকেলে দৈনিক যুগান্তরকে তিনি বলেন, সাভারের হেমায়েতপুর ও তেঁতুলঝোড়া এলাকায় পোশাকশ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। শিল্প পুলিশের প্রচেষ্টায় দুই ঘণ্টার মধ্যে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ দূর করা, গ্রেফতার হওয়া শ্রমিক নেতাদের মুক্তি এবং দ্রুত সম্মানজনক নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকেলে সাভার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে শ্রমজীবী ঐক্য পরিষদ। এতে ১২টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমাইয়া ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানান শ্রমিক নেতারা।

পাশাপাশি কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং উৎপাদন কার্যক্রমে মনোযোগী হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে শ্রমিক নেতারা বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত নাশকতার সঙ্গে সাধারণ শ্রমিকেরা জড়িত নন। এ কারণে নিরপরাধ শ্রমিকদের যেন অযথা হয়রানি করা না হয়, সে জন্য প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানান তাঁরা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

সংবাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency