| বঙ্গাব্দ

দেশপ্রেমিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য জরুরি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-11-2026 ইং
  • 49016 বার পঠিত
দেশপ্রেমিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য জরুরি
ছবির ক্যাপশন: শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য জরুরি

দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৭ নভেম্বরের আলোচনা সভা, প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বর্ণাঢ্য আলোচনা সভা ও কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ কোরিয়া শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। গত ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জাইকা রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনে কোরিয়ার বিভিন্ন প্রভিন্স থেকে আগত বিভিন্ন পর্যায়ের ২২ জন স্থানীয় নেতা বক্তব্য রাখেন।

দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম. জামান সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুন অর রশিদ হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই যৌথ সভায় নেতৃবৃন্দ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, দলের মূল রাজনৈতিক আদর্শ, প্রবাসে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংগঠনিক ঐক্যের ওপর জোর দেন।

জুলাই গণঅভ্যুত্থান ও ৭ নভেম্বরের চেতনার একই মেলবন্ধন প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব দেশপ্রেমিক শক্তির মধ্যে একটি ন্যূনতম জাতীয় ঐক্য থাকা অত্যন্ত জরুরি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনার গভীর মিল তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ দেশের মানুষের মনে ভেতরে ভেতরে যে ক্ষোভ জমে উঠেছিল, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। মূলত সেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আর ৭ নভেম্বরের চেতনা একই সূত্রে গাঁথা। আধিপত্যবাদী শক্তি এবং তাদের এ দেশীয় অনুচররা যতই ষড়যন্ত্র করুক না কেন, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। বাংলাদেশকে আর কখনো আধিপত্যবাদের থাবার মধ্যে নিয়ে যেতে দেওয়া হবে না।”

৭ নভেম্বরের গুরুত্ব বর্ণনা করে তিনি আরও বলেন, “৭ নভেম্বর কেবল বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার দিনই নয়, এটি এ দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হওয়ারও দিন। এটি বিদেশি প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতি ও দেশীয় নীতি প্রণয়নের ঐতিহাসিক সূচনা করেছিল। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে সরকারিভাবে উদযাপনে বাধা দেওয়া হলেও জনগণ তাদের হৃদয়ে এই চেতনা লালন করেছে।”

এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাজনীতির মধ্যেও তারেক রহমান দলকে সঠিক দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিচ্ছেন।

জিয়া পরিবারের রাজনৈতিক ধারা ও প্রবাসে বিএনপি প্রধান বক্তা আনোয়ার হোসেন খোকন তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের পরিক্রমায় জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মূল ধারক-বাহক। দলের বৃহত্তর স্বার্থে সব ধরনের ব্যক্তিগত মতপার্থক্য ভুলে গিয়ে প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্র পুনর্গঠন ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency