| বঙ্গাব্দ

চবি শাহজালাল হলে সিট বরাদ্দ নিয়ে বিতর্ক, তদন্ত দাবি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 5465 বার পঠিত
চবি শাহজালাল হলে সিট বরাদ্দ নিয়ে বিতর্ক, তদন্ত দাবি
ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে সিট বরাদ্দ নিয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বরাদ্দ বাতিল এবং স্বচ্ছ নীতিমালায় সিট বণ্টনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবিতে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ শাখা, হল ও অনুষদ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ছাত্রশিবির উল্লেখ করে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগের প্রতিবাদ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে, শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আওতায় আনা এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা। প্রচলিত নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট সব সিট বাতিল করা।

এ ছাড়া হলের কোনো সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সিট বণ্টনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় না আসে, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে ছাত্রশিবির।

স্মারকলিপিতে সংগঠনটি আরও বলেছে, শাহজালাল হলের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency