কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন।’
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়াস্থ নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পালিয়ে থাকা কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থাও তা স্পষ্ট করেছে।
তিনি আরও বলেন, আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দীর্ঘ হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টাকারীদেরও আইনের মুখোমুখি করা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ।’ তার অভিযোগ, দলটির নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন। এখন দলের ভেতরে থাকা অন্যদেরও ধ্বংস করা শুরু করেছেন।
সরকার এসব কর্মকাণ্ডের কারণে কোনো চাপে রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’ তার দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই আতঙ্কিত। তারা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন।
নিজের পারিবারিক বাসার ফটকে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, হামলাকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। তাদের অবস্থাও এমন হয়েছে। ‘জয় বাংলা’ বলেই তারা দৌড় দেয়। পরে আর খুঁজে পাওয়া যায় না। তার ভাষায়, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |