দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার পর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ২০ আগস্ট বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদত্যাগ করেছেন বলে দাবি করেছে ইরানের দূতাবাস। তবে এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।
জুনের এক সপ্তাহের তীব্র দাবদাহে ইউরোপজুড়ে প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য ও ফ্রান্সে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
দীর্ঘদিনের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রযুক্তি কেলেঙ্কারিতে বড় বিপাকে বিল গেটস-কন্যা ফিবি গেটস। তার শপিং স্টার্টআপ ‘ফিয়া’-তে ‘কুকি-স্টাফিং’ প্রতারণার অভিযোগে আইনি জটিলতার সম্ভাবনা দেখা দিয়েছে।
নরেন্দ্র মোদির 'আলিঙ্গন কূটনীতি' নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে উত্তাল ভারতের রাজনীতি। ইন্দিরা গান্ধীর ছবি দিয়ে বিজেপির পাল্টা জবাব এবং স্বাধিকার কমিটির নোটিসের মুখে রাহুল।
নরেন্দ্র মোদির 'আলিঙ্গন কূটনীতি' নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে উত্তাল ভারতের রাজনীতি। ইন্দিরা গান্ধীর ছবি দিয়ে বিজেপির পাল্টা জবাব এবং স্বাধিকার কমিটির নোটিসের মুখে রাহুল।
ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে অন্তত ২৭ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। হুথিদের বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করেছে সেনারা।
কিংবদন্তি ইমরান খানের অধীনে খেলতে পারলে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারতেন বলে আক্ষেপ প্রকাশ করেছেন শোয়েব আখতার। একই সঙ্গে অতিরিক্ত গতির জন্য নিজের শরীরিক সংগ্রামের কথাও জানিয়েছেন তিনি।
পাঁচ মাস পর নেপালে ফিরেছেন শের বাহাদুর দেউবা। তাকে পুনরায় দলীয় সভাপতি করার প্রস্তাব দিলেও তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে গগন থাপার নেতৃত্বাধীন অংশ।
অর্থনীতি ও অবকাঠামোর ওপর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি যুদ্ধের কৌশল নিয়ে এগিয়ে চলেছে ইরান। জেনে নিন বর্তমান পরিস্থিতি।
জাতীয় নিরাপত্তা ও সরবরাহব্যবস্থার উদ্বেগের কথা উল্লেখ করে আমদানি করা ড্রোন ও যন্ত্রাংশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মশাবাহিত ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ায় দক্ষিণ কোরিয়ায় সতর্কতা জারি করেছে কেডিসিএ। মশার নমুনায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পরজীবী পাওয়া গেছে।