| বঙ্গাব্দ

যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কিভাবে: গোপালগঞ্জে আইজিপি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 199174 বার পঠিত
যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কিভাবে: গোপালগঞ্জে আইজিপি
ছবির ক্যাপশন: যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কিভাবে

‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীকে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’

স্থানীয়দের উদ্দেশে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। অশান্তি তৈরি করে এমন লোকজনের সংখ্যা খুব বেশি নয়।’

পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে? আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনাদেরই বজায় রাখতে হবে।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency