| বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 158312 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু

সুবর্ণচরে নিহত তিন বন্ধুর পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তিনি নিহতদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নগদ অর্থ সহায়তা দেন।

এ সময় সংসদ সদস্য নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

নিহত তিন কিশোর হলেন—উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার কামালের ছেলে আব্দুল করিম এবং রফিক উল্যাহর ছেলে শামীম।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিকেলে উপজেলার চরজব্বরের কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ওই তিন বন্ধু নিহত হন।

সাক্ষাৎকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency