পটুয়াখালীতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর দুমকী উপজেলার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং তিনি ওই এলাকার ইউসুফ খানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে বিএনপি অফিসে একটি দলীয় কর্মী সভা চলাকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। ওই ঘটনায় গত ৫ আগস্ট দুমকী থানায় মামলা করা হলে আজ তাকে গ্রেফতার করা হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |