নারায়ণগঞ্জে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।
তিনি জানিয়েছেন, এসব ব্যবসায়ীকে চিহ্নিত করে তালিকা তৈরি করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তালিকাটি প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে আবু ইউসুফ খান টিপু অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত কিছু ব্যবসায়ী অগ্নিসংযোগ ও নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ জোগাচ্ছেন।
এ ঘটনায় যাদের বিরুদ্ধে নাশকতায় প্রশ্রয় দেওয়া বা অর্থ জোগানোর অভিযোগ রয়েছে, নিজ নিজ এলাকায় তাদের নামের তালিকা তৈরি করে জমা দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |