টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২১ বছর বয়সি এক তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পর সোমবার (৯ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আব্দুর রাজ্জাক মাঝেমধ্যে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ঘরের কাজ করাতেন। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত তিন মাস ধরে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।
একপর্যায়ে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি নানা টালবাহানা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত ব্যক্তি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি আত্মগোপনে চলে যান।
পরে ভুক্তভোগীর বাবা ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী তরুণী বলেন, তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
ধনবাড়ী থানার ওসি মো. নূরুস সালাম সিদ্দিক জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গ্রেফতার ব্যক্তিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |