| বঙ্গাব্দ

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে অনিল কাপুরের আবেগঘন পোস্ট, যা লিখলেন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 2533 বার পঠিত
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে অনিল কাপুরের আবেগঘন পোস্ট, যা লিখলেন
ছবির ক্যাপশন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে অনিল কাপুরের আবেগঘন পোস্ট

প্যারিসে ম্যাক্রোঁর সঙ্গে ফের সাক্ষাৎ অনিল কাপুরের, কী নিয়ে হলো আলোচনা?

বলিউড অভিনেতা অনিল কাপুরের সঙ্গে আবারও সাক্ষাৎ হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। প্যারিসে অনুষ্ঠিত এই সাক্ষাতে শিল্প, সংস্কৃতি, সিনেমা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন অনিল কাপুর। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

পোস্টে অনিল কাপুর জানান, ভারতে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে দেখা হওয়ার সময় তাদের কথোপকথন এতটাই সাবলীল ও আন্তরিক ছিল যে মনে হয়েছিল, তারা যেন বহুদিনের পরিচিত। প্যারিসে দ্বিতীয়বার দেখা হওয়ার পরও সেই একই আন্তরিকতা অনুভব করেছেন তিনি।

অভিনেতা আরও জানান, ম্যাক্রোঁর কার্যালয়ে নেপোলিয়নের সময়কার বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার সুযোগ হয়েছে তাদের। ইতিহাস থেকে পাওয়া শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে কেমন করে গড়ে তোলা যায়, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

সাক্ষাতের আয়োজন ও আন্তরিক আতিথেয়তার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনিল কাপুর। ম্যাক্রোঁকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে ভবিষ্যতে ভারতে তাকে স্বাগত জানানোর প্রত্যাশাও ব্যক্ত করেন এই বলিউড অভিনেতা।

শিল্প ও সংস্কৃতির পাশাপাশি প্রযুক্তি, জ্বালানি ও স্থাপত্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিদের এমন আলোচনা আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রেও নতুন আগ্রহ তৈরি করেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency