প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
মাথার ওপর পাহাড়সম লিড। রানের বিশাল বোঝা নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে টাইগাররা।
দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান ছিল দক্ষিণ আফ্রিকার। বুধবার তৃতীয় দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে গুটিয়ে দেওয়ায় ৪০৩ রানের বিশাল লিড পায় প্রোটিয়ারা।
এত বড় রানের লিডের চাপে ব্যাট হাতে কতটা প্রতিরোধ গড়তে পারেন বাংলাদেশের ব্যাটাররা, এখন সেটিই দেখার বিষয়। ইনিংস পরাজয় এড়াতে হলে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে সফরকারীদের।
সেই লক্ষ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম। এবার কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন তারা, সেটিই দেখার অপেক্ষা। নাকি প্রথম ইনিংসের মতো আবারও অসহায় আত্মসমর্পণ করতে হয় বাংলাদেশকে?
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |