| বঙ্গাব্দ

যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 37939 বার পঠিত
যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ
ছবির ক্যাপশন: যশোরের অভয়নগরে ১৫০ টন সরকারি গমসহ জব্দ করা কার্গো জাহাজ।

যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৬

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ১৫০ টন চোরাই সরকারি গমসহ ‘এমভি সূর্যবানু-১১’ নামের একটি কার্গো জাহাজ জব্দ করেছে এসআরবি-৬। এ ঘটনায় জাহাজের সুকানিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরের উদ্দেশে রওনা হয়। রাত ৩টার দিকে জাহাজটি রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন সরকারি গম ও জাহাজটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী এলাকার পশ্চিম এওজবালিয়া গ্রামের রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের হাসান ইসলাম।

অভিযান চলাকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু, সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফুর রহমান এবং এসআরবি-৬-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গম ও জাহাজটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency