ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠে কলাই কাটতে গিয়ে নুর মোহাম্মদ (নামে এক ব্যক্তি) হত্যার শিকার হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহত নুর মোহাম্মদ গয়েশপুর গ্রামের মুক্তিযোদ্ধা হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদাহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুর মোহাম্মদ গয়েশপুর মাঠে কলাই কাটতে যান। সেখানে জসিম উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা তীব্র হলে জসিম উদ্দিনের হাতে থাকা হাসুয়া দিয়ে নুর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপানো হয়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, নিহত নুর মোহাম্মদ ও অভিযুক্ত জসিম উদ্দিনের মধ্যে টাকা-পয়সা লেনদেনের বিষয় ছিল। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত জসিম উদ্দিন পালিয়ে গেছেন। তাকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |