প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ন্যান্সি। ইংরেজিতে লেখা ওই পোস্টে তিনি জানান, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।
পোস্টে ন্যান্সি আরও লেখেন, বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর তারা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী। একই সঙ্গে জীবনের এই সময়ে সবার সহযোগিতা, সম্মান এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তিনি।
ন্যান্সি আরও লেখেন, জীবন নিজস্ব গতিতে এগিয়ে চলে। নতুন এই অধ্যায় শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে শুরু করতে চান তিনি। সব সময় পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানান জনপ্রিয় এই সংগীতশিল্পী।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |