আন্তর্জাতিক ডেস্ক: পাঁচটি বেল্ট স্তরে স্বর্ণপদক জিতে জিউ-জিৎসু মার্শাল আর্টে ইতিহাস গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্রীড়াবিদ ওমর আলসুওয়াইদি। ‘আবুধাবি ওয়ার্ল্ড প্রফেশনাল জিউ-জিৎসু চ্যাম্পিয়নশিপ’-এর পাঁচটি বেল্ট স্তরেই স্বর্ণপদক জয়ী প্রথম আমিরাতি ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
আল ওয়াহদা জিউ-জিৎসু ক্লাব এবং সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়নশিপের ১৮তম আসরে পুরুষদের প্রফেশনাল ব্ল্যাক বেল্টের ৫৬ কেজি বিভাগে শিরোপা জেতেন আলসুওয়াইদি।
মুবাদালা অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলের জোসুয়ে ব্রাগাকে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।
এর মধ্য দিয়ে ২০১৬ সালে প্রথম স্বর্ণপদক জয়ের মাধ্যমে শুরু হওয়া তার দীর্ঘ ও গৌরবময় যাত্রা পূর্ণতা পেল। এর আগে ২০১৬ সালে হোয়াইট বেল্ট, ২০২০ সালে ব্লু বেল্ট, ২০২১ সালে পার্পল বেল্ট এবং ২০২৩ সালে ব্রাউন বেল্ট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।
সর্বশেষ অর্জন সম্পর্কে ওমর আলসুওয়াইদি জানান, এটি তার বছরের পর বছর ধরে চলা কঠোর প্রশিক্ষণ, নিষ্ঠা ও ত্যাগের প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, তার এই সাফল্যের যাত্রা তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং জিউ-জিৎসু খেলায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |