রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে প্রতিষ্ঠানটির অফিসে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়েও গুলির ঘটনা ঘটেছিল। সেদিন ওই প্রতিষ্ঠানের অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।
একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে একাধিক গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |