কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জম্মু ও কাশ্মিরের পেহালগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পরদিনই এই গোলাগুলির ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নিয়ন্ত্রণ রেখা (LoC)-তে এই সংঘর্ষ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার একাধিক পয়েন্টে পাকিস্তান সেনাবাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে। এতে ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিতে বাধ্য হয়। সেনা সূত্র জানায়, সীমান্তে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষই এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
তবে এই পাল্টাপাল্টি গোলাগুলিতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণ ও গুলির আওয়াজে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেকেই ঘরবন্দী হয়ে পড়েছেন।
কাশ্মিরের পেহালগাম অঞ্চলে বৃহস্পতিবার সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে ভারত। নয়াদিল্লি বলছে, পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই সীমান্ত অতিক্রম করে এই ধরনের হামলা চালিয়ে আসছে।
ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তর এক যৌথ বিবৃতিতে জানায়, এই হামলা ছিল পরিকল্পিত এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত। এর প্রতিক্রিয়ায় ভারত ইতোমধ্যে আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতে এবং পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
ভারতের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারতের বিরুদ্ধে অপপ্রচার এবং অপ্রমাণিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর "বিনা উসকানিতে গুলি চালানো"কে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বলেও মন্তব্য করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |