তীব্র তাপদাহে রাজশাহীতে ছাত্রদলের মানবিক কর্মসূচি: পানি, জুস ও স্যালাইন বিতরণ
রাজশাহী নগরীতে চলমান তীব্র তাপদাহের মধ্যে শ্রমজীবী ও পথচারী মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। শনিবার (২৬ এপ্রিল) নগরীর সোনাদীঘির মোড়ে তাঁরা বিশুদ্ধ পানি, জুস ও স্যালাইন বিতরণ করেন।
এই মানবিক কর্মসূচি পরিচালিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রায়হান ইসলাম রুদ্রসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, প্রচণ্ড গরমে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবীরা চরম কষ্ট পাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়াতে এবং কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
<iframe width="848" height="480" src="https://www.youtube.com/embed/bXAGmbhx9yY" title="তীব্র তাপদাহে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ | মানবিক উদ্যোগ" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |