পেহেলগাম হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে ইরানের উদ্যোগে সমর্থন শাহবাজ শরিফের
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা কমাতে ইরানের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় টেলিফোনে আলাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আলোচনা করেন। তেহরানভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এর আগে, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক। ২০০০ সালের পর এটাই ওই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং পাকিস্তান-ভারতের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশ্লেষকরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |