বিএনপির এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য, ১৫ মে থেকে শুরু হচ্ছে সদস্য নবায়ন ও যোগদান কার্যক্রম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের রাজনীতিতে গণভিত্তি আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে ঘোষণা দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি হাতে নিয়েছি।”
রিজভী আরও জানান, “অনেক তরুণ, মেধাবী, সজ্জন ব্যক্তি আছেন যারা বিএনপির আদর্শে বিশ্বাসী। কিন্তু বিগত সময়ে ফ্যাসিস্ট শাসনের কারণে তারা সদস্য হতে পারেননি। এবার তাদেরকে সুযোগ করে দিতে সদস্য সংগ্রহ কার্যক্রম চালু করছি।”
তিনি বলেন, “অনেকেই আছেন, যারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু লুটপাট, দুঃশাসন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ড দেখে সেই দল থেকে সরে এসেছেন। তারাও চাইলে বিএনপির সদস্য হতে পারবেন।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী আহ্বান জানান, “তৃণমূল পর্যায়ে গিয়ে সবাইকে সদস্য করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। বিএনপিকে জনতার দল হিসেবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, চিকিৎসকদের মতে, খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |