| বঙ্গাব্দ

দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হবে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-01-2025 ইং
  • 4634826 বার পঠিত
দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হবে
ছবির ক্যাপশন: শবে বরাতের পবিত্র রাত – মুসল্লিরা ইবাদতে মশগুল।

দেশে ১৪ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবে বরাত

দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘লাইলাতুল বরাত’ বা মুক্তির রাত হিসেবে পালন করা হয়।

শবে বরাত মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency