আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন:
ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সপরিবারে একটি গোপন ও সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একাধিক গোপন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তরাঞ্চলীয় নিরাপদ এলাকায় খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে।
সঙ্গে রয়েছেন তার ছেলে মোজতাবা খামেনি এবং পরিবারের অন্যান্য সদস্য।
তবে খামেনির অন্য দুই সন্তান, মাসুদ ও মোস্তফার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।
খামেনিকে সরিয়ে নেওয়ার সময়কাল ছিল শুক্রবার থেকে, যখন ইরানের সামরিক বাহিনী শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’—যা বলে মনে করা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত একটি কৌশলগত প্রতিশোধমূলক অভিযানের অংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরও ইসরায়েলের পরিচালিত দুটি অভিযানের সময় খামেনিকে নিরাপদ বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছিল।
এই ধরণের ব্যবস্থা ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে জাতীয় সংকটকালে সর্বোচ্চ নেতাকে রক্ষা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় ইরান পরিস্থিতিকে কতটা গুরুতরভাবে বিবেচনা করছে।
সর্বোচ্চ নেতাকে সপরিবারে সরিয়ে নেওয়া মানে শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়, রাষ্ট্র পরিচালনার বিকেন্দ্রীকরণ ও জরুরি পরিকল্পনার প্রস্তুতিও স্পষ্ট হয়ে ওঠে।
এছাড়া মোজতাবা খামেনির উপস্থিতি আবারও সামনে এনেছে তার রাজনৈতিক উত্তরসূরি হওয়া নিয়ে চলমান জল্পনা।
যুদ্ধ-উত্তেজনার প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার ঘটনা নিঃসন্দেহে ইঙ্গিত দেয় যে অপারেশন ট্রু প্রমিস থ্রি কেবল প্রতীকী নয়, বাস্তব সংঘর্ষের দিকেই এগোচ্ছে।
বিশ্বরাজনীতির বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির এমন সংকেত শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্য অস্থিরতা বাড়াতে পারে।
🔴 বাংলাদেশ প্রতিদিন থেকে সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন বাংলাদেশ প্রতিদিন ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |