উড়োজাহাজের গতিপথে মোনালিসা আঁকলেন মার্কিন পাইলট
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
দেয়াল বা ডিজিটাল পর্দা নয়, উড়োজাহাজের গতিপথকে এবার শিল্পের মাধ্যম বানালেন এক মার্কিন পাইলট। ছোট একটি উড়োজাহাজ নিয়ে প্রায় চার ঘণ্টার পরিকল্পিত উড্ডয়নে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’র আদল তৈরি করেছেন তিনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আরকানসাসের সীমান্তবর্তী আকাশসীমায় এই অভিনব উড্ডয়ন সম্পন্ন হয়। ফ্লাইট-ট্র্যাকিং প্ল্যাটফর্ম এয়ারনাভ রাডারের ত্রিমাত্রিক মানচিত্রে উড়োজাহাজটির চলার পথ ধীরে ধীরে মোনালিসার মুখাবয়বে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, সেসনা আর-১৮২ স্কাইলেন আরজি মডেলের উড়োজাহাজটি ব্যবহার করা হয় এই কাজে। উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এন১৮১০আর। পরিকল্পিত পথ ধরে বারবার বাঁক নেওয়া, উচ্চতা ও দিক পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয় প্রতিকৃতিটির বিভিন্ন অংশ।
এই ব্যতিক্রমী কাজের নেপথ্যে রয়েছেন পাইলট ও শিল্পী বেঞ্জামিন ম্যাকড্যানিয়েল। তিনি নিয়মিত উড়োজাহাজের ফ্লাইট-পাথ ব্যবহার করে নানা নকশা ও ছবি তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘দ্য পাইলট পিকাসো’ নামেও পরিচিত।
ফ্লাইট-পাথ আর্টে মূলত পাইলটরা উড্ডয়নের আগে জিপিএস ও নেভিগেশন সফটওয়্যারের মাধ্যমে একটি নির্দিষ্ট রুট তৈরি করেন। পরে সেই পরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজ পরিচালনা করলে ট্র্যাকিং মানচিত্রে ফুটে ওঠে কাঙ্ক্ষিত নকশা। ম্যাকড্যানিয়েলের এই উড্ডয়ন সেই শিল্পধারারই সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হয়ে উঠেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |