জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলন ইস্যুতে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গতকাল রাতে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। ৩০ জানুয়ারি তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।
এদিকে, তাকে মেহেরপুর জেলা কারাগারে আনার জন্য সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কারা এলাকাসহ আশপাশে পুলিশী টহল জোরদার করা হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ফরহাদ হোসেনের আদালতে হাজিরা দিতে মেহেরপুরে আনা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব গ্রেফতার করেছিল। ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর মেহেরপুরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।
ফরহাদ হোসেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |