| বঙ্গাব্দ

পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রাথমিক স্কোয়াড ঘোষণা, বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-01-2025 ইং
  • 9028440 বার পঠিত
পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রাথমিক স্কোয়াড ঘোষণা, বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার
ছবির ক্যাপশন: পাকিস্তান ক্রিকেট দল, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা, বাদ পড়তে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মির ও মোহাম্মদ নাওয়াজ।

চ্যাম্পিয়নস ট্রফি: বাদ পড়তে পারেন যে তিন পাকিস্তানি খেলোয়াড়

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে সবগুলো দলের প্রাথমিক স্কোয়াড। তবে পাকিস্তান এক্ষেত্রে ব্যতিক্রম। তাদের ঘোষিত স্কোয়াডে রয়েছে ১৮ সদস্য যা মূল টুর্নামেন্টের আগে ১৫ সদস্যে পরিণত হবে। আর এতেই কপাল পুড়বে তিন পাকিস্তানি খেলোয়াড়ের।

বাদ পড়তে পারেন কোন তিনজন, তা নিয়ে মিলতে শুরু করেছে আভাস। ক্রিকেট বিষয়ক পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া সেই তিন দুর্ভাগা ক্রিকেটার হতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মির ও মোহাম্মদ নাওয়াজ।

প্রতিবেদনের তথ্যানু্যায়ী এই তিন ক্রিকেটারের বাদ পড়তে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বলা হয়েছে, তারকা পেসার ওয়াসিমের জায়গায় স্কোয়াডে থিতু হবেন মোহাম্মদ হাসনাইন। কেননা, সবশেষ ন্যাশনাল ওয়ানডে কাপে অসাধারণ পারফরম্যান্স করেছে হাসনাইন। যা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলেও জায়গা পেতে সাহায্য করবে। উসামা মিরকে নিয়ে বলা হচ্ছে; দলে আবরার আহমেদ ও সুফিয়ান মুকীম থাকায় উাসামা জায়গা হারাবেন। অন্যদিকে অলরাউন্ডার নাওয়াজ বাদ পড়বেন সালমান আগার কারণে।

পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গোলাম, সালমান আলী আগা, ইমাম-উল-হক, ফখর জামান, হাসিবুল্লাহ ও আব্বাস আফ্রিদি।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। গ্রুপে তাদের সঙ্গী বাকি দুই দল বাংলাদেশ ও ভারত।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
রোনাম: মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা ও ইরান সংকট সত্ত্বেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলারের নিচে: নেপথ্যের বাজার বিশ্লেষণমেটা ডিসক্রিপশন: মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও ইরান সংকট সত্ত্বেও বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১০০ ডলারের নিচে অবস্থান করছে। অর্থনৈতিক মন্দা ও উৎপাদন বৃদ্ধির নানা কারণ বিশ্লেষণ।অনলাইন ডেস্কমধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক সংঘাত এবং ইরান কেন্দ্রিক চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম মনস্তাত্ত্বিক ১০০ ডলারের নিচেই স্থিতিশীল রয়েছে। চলতি সপ্তাহে লন্ডনের ব্রেন্ট ক্রুড এবং মার্কিন টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)—উভয় মানদণ্ডেই তেলের দর প্রত্যাশার চেয়ে কম সূচকে কেনাবেচা হতে দেখা গেছে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা, চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি এবং প্রধান প্রধান অর্থনৈতিক পরাশক্তিগুলোতে জ্বালানি ব্যবহারের শ্লথগতির কারণে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটা সত্ত্বেও বাজারে তেলের দাম লাগামহীন হতে পারেনি।তেলের দাম না বাড়ার প্রধান অনুঘটকসমূহমধ্যপ্রাচ্যের স্পর্শকাতর পরিস্থিতির পরও আন্তর্জাতিক কমোডিটি এক্সচেঞ্জে তেলের দর প্রত্যাশার চেয়ে নিয়ন্ত্রণে থাকার পেছনে বিশ্ব অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামক কাজ করছে।চীন ও ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়ায় জ্বালানি তেলের বিশ্বব্যাপী সার্বিক ব্যবহার আগের চেয়ে কমেছে। পাশাপাশি, ওপেক প্লাস (OPEC+) জোটের বাইরে থাকা দেশগুলোর অব্যাহত অতিরিক্ত উৎপাদন বাজারে চাহিদার ঘাটতি তৈরি হতে দেয়নি।দর নিয়ন্ত্রণে থাকার মূল কারণসমূহজ্বালানি বাজার বিশেষজ্ঞদের মতে, দর ব্যারেলে ১০০ ডলারের নিচে থাকার নেপথ্যে যেসব প্রধান কারণ রয়েছে:যুক্তরাষ্ট্র ও অপেক-বহির্ভূত দেশের উৎপাদন: যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও গায়ানার মতো দেশগুলোতে তেলের রেকর্ড পরিমাণ উৎপাদন বাজারের ভারসাম্য রক্ষা করছে।চীনের বাণিজ্যিক মন্দা: বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ চীনে শিল্প উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ধীরগতির হওয়ায় চাহিদায় ঘাটতি।মার্কিন সুদের হার ও সুদের প্রভাব: উচ্চ সুদের হারের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক মন্দার প্রভাব এবং অর্থনৈতিক স্থবিরতা তেলের দামে অতিরিক্ত চাপ তৈরিতে বাধা সৃষ্টি করেছে।এক নজরে আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতিবিষয়বিবরণবাজার স্থিতিপ্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের নিচেউত্তেজনার অঞ্চলমধ্যপ্রা

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency