ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনারবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির একটি কন্টেইনার উল্টে গিয়ে চট্টগ্রামগামী লাইনে পড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে উভয় দিকের রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করবে।
রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |