মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। শনিবার রাতে মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আকাশ ও সমুদ্রপথে সমন্বিত হামলা চালায়। এতে একসাথে বি-২ স্টেলথ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন:
ফোরদো পারমাণবিক স্থাপনায় ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়
প্রতিটি বিমান থেকে ২টি করে মোট ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়
এসব বোমা ভূগর্ভস্থ স্থাপনার গভীরে ঢুকে বিস্ফোরণের জন্য ডিজাইন করা
নাতাঞ্জ ও ইস্পাহান ছিল মার্কিন নৌবাহিনীর টিএলএএম (TLAM) ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য
একটি বি-২ বিমান নাতাঞ্জে আরও দুটি বাংকার বাস্টার বোমা ফেলে
এসব হামলা ছিল নির্ভুলভাবে গাইডেড এবং গোয়েন্দা তথ্য-ভিত্তিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এই হামলার খবর নিশ্চিত করেন।
এই পোস্টের পরপরই বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকরা একে একটি মূল্যবান কৌশলগত বার্তা হিসেবে দেখছেন—বিশেষত ইসরায়েলের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার বাস্তবায়ন হিসেবে।
ইরানের ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন’ এক বিবৃতিতে জানায়:
এই হামলা আন্তর্জাতিক আইন ও এনপিটি (NPT) চুক্তির সরাসরি লঙ্ঘন
হামলার লক্ষ্যস্থলগুলোতে তেজস্ক্রিয় পদার্থ না থাকায় পারমাণবিক ঝুঁকি এখনো দেখা দেয়নি
এছাড়াও ইরান অভিযোগ করেছে, এটি ছিল একটি যুদ্ধপ্ররোচনামূলক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমিকর পদক্ষেপ।
১৩ জুন: ইসরায়েল প্রথমবারের মতো ইরানে সরাসরি বিমান হামলা চালায়
২২ জুন: যুক্তরাষ্ট্র সরাসরি পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত করে
এতে মধ্যপ্রাচ্য এখন দ্বিমুখী যুদ্ধের চরম শঙ্কার মুখে
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার স্পষ্ট ইঙ্গিত। ভবিষ্যতে এই সংঘাত আরও বিস্তৃত ও বহুপাক্ষিক হয়ে উঠতে পারে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |