| বঙ্গাব্দ

বরিশালে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-10-2026 ইং
  • 12901 বার পঠিত
বরিশালে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ
ছবির ক্যাপশন: পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

বাকেরগঞ্জে গ্রাম পুলিশদের কাজের সুবিধার্থে বাইসাইকেল ও পোশাক বিতরণ

প্রতিবেদক: বুলবুল আহমেদ

বরিশালের বাকেরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সুবিধা বাড়াতে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইভাবে বাকেরগঞ্জকে অপরাধমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। স্থানীয় অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অপরাধ প্রতিরোধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাকেরগঞ্জকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং স্থানীয় ক্লাবের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency