বাংলাদেশ নৌবাহিনী আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি জানান, সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ নৌবাহিনী এই দায়িত্ব পালন করবে। তবে দীর্ঘমেয়াদে বন্দরের পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এটি বিবেচনাধীন আছে।
২ জুলাই, বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, "গতকাল সরকারের উচ্চ পর্যায় থেকে ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে, এবং চট্টগ্রাম বন্দরের বিধি মোতাবেক যেকোনো সময় অপারেটর নিয়োগ করতে পারবে এবং অপারেটরের সঙ্গে চুক্তি করতে পারবে।"
তিনি আরও জানান, "সাইফ পাওয়ারটেকের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং তাদের চুক্তির মেয়াদ শেষে ৬ মাসের জন্য আমরা তাদের মেয়াদ বাড়িয়েছিলাম। সেই ৬ মাস আগামী ৭ জুলাই শেষ হবে এবং পরবর্তীতে আর তাদের মেয়াদ বাড়ানো হবে না।"
বন্দর এখন নিজেই পরিচালনা করবে, তবে এতে কিছু সমস্যা হতে পারে, বিশেষ করে বন্দরের অন্যান্য কার্যক্রমের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কাজের লোকজন একই থাকলেও ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে।
"এখন বন্দরকে অর্থনৈতিক সুবিধা এবং বিধি-বিধান অনুসারে ৬ মাস অথবা তার বেশি সময়ের জন্য অপারেটর নিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে," যোগ করেন তিনি।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |