হাসান নাসরাল্লাহকে মৃত্যুর পাঁচ মাস পর পুনরায় দাফন করা হবে
হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে মৃত্যুর প্রায় পাঁচ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) তাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানাবে সশস্ত্র গোষ্ঠীটি।
হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এক ভিডিওবার্তায় জানিয়েছেন, পূর্ণাঙ্গ ধর্মীয় রীতি মেনে দাফন করা হবে তাকে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান হাসান নাসরাল্লাহ। তার মৃত্যুর খবর নিরাপত্তাজনিত কারণে দেরিতে প্রকাশিত হয়, এবং সেই সময় তাকে তাড়াহুড়ো করে দাফন করা হয়েছিল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |