সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে দলটির কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন, "যেকোন মূল্যে আমরা এ অবৈধ পুশইন আর সীমান্ত হত্যা বন্ধ করবো। এটি হাসিনা বা কোন স্বৈরাচারের বাংলাদেশ নয়। আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকবো।" তিনি আরও বলেন, এই পদযাত্রা বিচার ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত হচ্ছে।
দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা।" তিনি জানান, তারা ৬৪ জেলায় গিয়ে জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ঠাকুরগাঁও অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন, "এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রমসহ সব ক্ষেত্রেই উপেক্ষা চলছে।" তিনি এই অবস্থার পরিবর্তনের কথা বলেন।
সমাবেশে এনসিপির নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা বক্তব্য দেন। এছাড়া, এনসিপি নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডাঃ তাসনীম জারা, নাসিরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |