ঢাকা | ৭ জুলাই ২০২৫:
প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন,
“আওয়ামী লীগ আমলের মতো বদলি বাণিজ্য এখনো বন্ধ হয়নি। ক্ষমতা বদলেছে, কিন্তু সংস্কৃতি বদলায়নি।”
একটি বেসরকারি টেলিভিশনের ‘পয়েন্ট অব অর্ডার’ টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “স্বজনপ্রীতি, দলীয় আনুগত্য, ঘুষ ও দুর্নীতির চর্চা আগের মতোই চলমান। এমনকি নতুন সরকারের ভেতরেও এই চর্চার প্রতিফলন দেখা যাচ্ছে।”
নুরুল কবির বলেন—
“যারা সরকারে এসেছেন, তাদের অনেকেই সেই ভয়াবহ সময়ের মিছিল-প্রতিরোধে ছিলেন না।
কারো বাড়ির জানালাও খুলে দেখেননি যে, গুলি কাকে লাগল। অথচ এখন তারাই রাষ্ট্র চালাচ্ছেন।”
তিনি প্রশ্ন তোলেন,
“যে গরিব মানুষ মিছিল করেছিল, যার সন্তান গুলিতে মারা গেছে—তারা কোথায়? তারা কি শুধু উৎসর্গের জন্যই ছিল?”
বিশ্লেষকের বক্তব্য অনুযায়ী—
কেউ কেউ নির্বাচনের নামে শতাধিক গাড়ি নিয়ে ‘শোডাউন’ করছেন,
আবার কেউ ‘অ্যাকাউন্টেবিলিটি ছাড়াই’ বিদেশে প্লেন ভ্রমণে ব্যস্ত,
নাম আছে, কাজের হদিস নেই—তবুও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
“এগুলো তো আওয়ামী লীগ বা বিএনপির পুরনো স্টাইলেরই পুনরাবৃত্তি।” — মন্তব্য করেন তিনি।
নুরুল কবির জানান—
জুলাই আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল নারীর সক্রিয় অংশগ্রহণ—বিশ্ববিদ্যালয়-কলেজের ছাত্রী, গৃহিণী, মা—সকলেই রাস্তায় নেমেছিলেন।
কিন্তু এখন দেখা যাচ্ছে—
“কিছু তরুণ নেতা সেই নারীদের নিয়েই অপমানজনক ও অশ্লীল আচরণে জড়াচ্ছেন, এমন অভিযোগ উঠেছে।”
তিনি কটাক্ষ করে বলেন,
“এখন দু-একজন ‘পণ্ডিত’ বলছেন, এই ছেলেগুলো নাকি তিনি বানিয়েছেন। যারা বানিয়েছেন, তাঁদেরও নৈতিক দায় নিতে হবে।”
তিনি বলেন,
“যারা এনসিপির বাইরে থেকেও ক্ষমতার কেন্দ্রে রয়েছেন, তারা কী করছে? তারা কি নীতির পক্ষে চাপ সৃষ্টি করছে, না ‘ভিআইপি-সংস্কৃতির’ প্রতিযোগিতায় মেতে উঠেছে?”
এবং এই অবস্থাকে গণআকাঙ্ক্ষার প্রতারণা হিসেবে আখ্যা দেন।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |