বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা এখন একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শক্তি এবং এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমার মতে, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়। তারা বহু আগেই তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। তারা এখন একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে। ১৯৭৫ সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে কখনো গণতন্ত্র চর্চা হয়নি।’
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবিদাওয়া তুলছে, তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। তিনি আশাবাদী, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিএনপি এখন তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠন নিয়ে মনোযোগী। সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, জামায়াতে ইসলামীকে নিয়ে নির্বাচনী জোট গঠনের কোন সম্ভাবনা তিনি দেখছেন না, তবে অন্য দলের সঙ্গে আলোচনা চলতে থাকবে।
তিনি পিআর (প্রোপোরশেনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা নিয়ে বিরোধিতা করেন। সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযোগী রাজনৈতিক, সামাজিক ও নির্বাচন সংস্কৃতি নেই। এটি জনগণের রায়কে প্রতিফলিত করে না, বরং গণতন্ত্রকে দুর্বল করে দেয়।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার কার্যত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এখন কেবল সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা। আমরা আশা করি, আপিল বিভাগ রিভিউ আবেদনে ইতিবাচক রায় দেবে।’
তিনি আরো বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন কোনো অবস্থাতেই বিএনপি মেনে নেবে না।’ তিনি ছোট দলগুলোকে শ্রদ্ধা জানান, তবে সতর্ক করে বলেন, ‘রাজনীতিতে জনমতের মূল্য সবচেয়ে বেশি।’
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |