প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা | ২৩ জুলাই ২০২৫:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।
এক যৌথ বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা ও শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়—
“এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পাইলট, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের শিক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গভীর সতর্কবার্তা।”
গতকাল ২২ জুলাই, সোমবার দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়।
এখন পর্যন্ত আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানিয়েছে, এতে ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
অনলাইন এডিটরস অ্যালায়েন্স বিবৃতি
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |