প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ প্রতিদিন অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বুধবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে, তার শারীরিক কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হওয়ায় রাত ১টা ৪৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই তাকে রাতে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আগের মতোই বাসায় থেকেই তার নিয়মিত চিকিৎসা চলবে বলে জানা গেছে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |