৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস': একদিনের জন্য দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
তারিখ: ৩ আগস্ট ২০২৫
সূত্র: বাংলাদেশ ব্যাংক সার্কুলার, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন
দেশজুড়ে ৫ আগস্ট মঙ্গলবার (২০২৫) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সকল তফসিলি ব্যাংকে একদিনের জন্য সব ধরনের লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
এ সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যার বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা সার্কুলারে উল্লেখ করা হয়:
"সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট ২০২৫ তারিখে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো ধরনের লেনদেন হবে না।"
সরকার জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ৫ আগস্ট পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সাল থেকে এই দিবসটি উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে, যার অংশ হিসেবে এবার তফসিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতায় আনা হয়েছে।
৪ আগস্ট (সোমবার) ব্যাংকিং কাজকর্ম সেরে রাখুন, বিশেষত চেক জমা, ক্যাশ উইথড্রয়াল, অনলাইন লেনদেন সংক্রান্ত ইস্যু।
মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট) এবং ই-ওয়ালেট সেবাগুলো সচল থাকবে, তবে কোনো ব্যাংক লিঙ্কড সেবায় কিছুটা বিলম্ব হতে পারে।
ব্যবসায়ী ও রফতানিকারীদেরও লেট পেমেন্ট ইস্যু থেকে বাঁচতে আগেভাগে ব্যাংক সংক্রান্ত কাজ সারার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশ্লেষকরা।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |