বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, তা স্বাগত জানিয়েছে বিএনপি। তিনি আরও বলেন, "এ ঘোষণার মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে দোদুল্যমানতা ছিল, তা এখন দূর হয়ে গেছে। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশে প্রবেশ করবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে।"
মঙ্গলবার রাতে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, এবং অবাধ হবে এবং এটি বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত নির্বাচন হিসেবে গণ্য হবে। বিএনপি নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছে।"
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে নির্বাচনের পরিকল্পনা করেছেন, সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামী রোযা তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবে এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।"
এদিকে, তিনি আরও বলেন, "এই ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও প্রতিষ্ঠিত হবে। কোনো ধরনের অনিশ্চিত পরিবেশ ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগে কোনো বাধা সৃষ্টি করবে না, বরং দেশটি আরও গতিশীল হবে।"
সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই গণঅভ্যুত্থান এবং জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা যে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন, বিএনপি তা সম্পূর্ণভাবে স্বাগত জানায়। "জুলাই ঘোষণাপত্রের যেসব দিক রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতির প্রস্তাব দেওয়া হয়েছে, তা আমরা যথাযথভাবে সংবিধানে স্থাপন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও বলেন, "যারা জুলাই যোদ্ধা হিসেবে শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর মর্যাদা দেওয়া আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আইনি সুরক্ষা, সহযোগিতা এবং রাষ্ট্রীয় সহযোগিতার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির সঙ্গে একমত।"
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
সূত্র:
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |