| বঙ্গাব্দ

কোনো মাস্টারমাইন্ডে জামায়াত বিশ্বাস করে না : শফিকুর রহমান

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 08-02-2025 ইং
  • 3837366 বার পঠিত
কোনো মাস্টারমাইন্ডে জামায়াত বিশ্বাস করে না : শফিকুর রহমান
ছবির ক্যাপশন: কোনো মাস্টারমাইন্ডে জামায়াত বিশ্বাস করে না : শফিকুর রহমান

জামায়াতের আমীর: 'মাস্টারমাইন্ড' ধারণায় আমাদের বিশ্বাস নেই

কক্সবাজার প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো ব্যক্তিকে 'মাস্টারমাইন্ড' হিসেবে বিশ্বাস করেন না। তিনি বলেন, "মহা পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টারমাইন্ড আমরা বিশ্বাস করি না।"

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করে। আমি মাস্টারমাইন্ড, অমুক ভাই মাস্টারমাইন্ড, তমুক নেতা মাস্টারমাইন্ড। মহা পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টারমাইন্ড আমরা বিশ্বাস করি না।"

এছাড়া, তিনি 'ধর্ম যার যার, বাংলাদেশ সবার' উল্লেখ করে বলেন, "আমরা আমাদের এ দেশে মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এ দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক।" 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency