পাকিস্তান সরকার সরকারি চাকরিতে পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ পাওয়ার সুবিধা বাতিল করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগে সরকারি চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা কোনো পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই সরাসরি চাকরি পেতেন।
তবে পাকিস্তান সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন করে এই নিয়োগ পদ্ধতি বাতিল করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে,
যদিও নতুন নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় নিয়োগ বাতিল করা হয়েছে, কিছু ব্যতিক্রম থাকছে:
সরকারি সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় ঘোষণার তারিখ (১৮ অক্টোবর ২০২৪) থেকেই নতুন নীতিমালা কার্যকর হবে।
তবে সুপ্রিম কোর্টের রায় কার্যকর হওয়ার আগে সম্পন্ন হওয়া নিয়োগগুলো এই পরিবর্তনের আওতায় পড়বে না।
বিশ্লেষকদের মতে,
পাকিস্তান সরকার এই নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |