| বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে আওয়ামী লীগ নেতা লাইকুজ্জামান মিন্টু গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 11-02-2025 ইং
  • 4745145 বার পঠিত
পিরোজপুরের কাউখালীতে আওয়ামী লীগ নেতা লাইকুজ্জামান মিন্টু গ্রেফতার
ছবির ক্যাপশন: অপারেশন ডেভিল হান্ট

পিরোজপুরের কাউখালীতে আওয়ামী লীগ নেতা লাইকুজ্জামান মিন্টু গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর কাউখালীর শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং বিএনপির কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনার জেরে হওয়া মামলায় মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া, লাইকুজ্জামান মিন্টু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা, যিনি কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে নিহত হন।

গ্রেফতারের পর মিন্টুকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency