ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সোহেলি আক্তারকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা
বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তার কে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে আইসিসি পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের সাথে সোহেলি আক্তারের সম্পৃক্ততা নিয়ে তদন্ত করা হয়। সোহেলি এই অভিযোগগুলো স্বীকার করেছেন, এবং এর পরেই আইসিসি তাকে এই নিষেধাজ্ঞা দেয়।
আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করার জন্য সোহেলি আক্তারকে শাস্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আন্তর্জাতিক ম্যাচে ফল বা প্রক্রিয়া প্রভাবিত করার, খারাপ পারফর্ম করার, এবং ম্যাচের নির্দিষ্ট ঘটনা প্রভাবিত করতে প্রস্তাব গ্রহণ করার। এছাড়া, ফিক্সিং সম্পর্কিত যেকোনো প্রস্তাব বা অনুরোধ তদন্তকারী ইউনিটে না জানানোর অভিযোগও রয়েছে।
যমুনা টেলিভিশন-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-তে অবস্থানরত নারী দলের এক ক্রিকেটারকে সোহেলি আক্তার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। তিনি দাবি করেন যে, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন এবং কেবল মধ্যস্থতা করেছিলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |