| বঙ্গাব্দ

জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 6231393 বার পঠিত
জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ
ছবির ক্যাপশন: জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে

জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানোর অভিযোগ

জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই-আগস্টের অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জুলাই শেখ হাসিনার নেতৃত্বে জ্যৈষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার, গুম এবং হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছিল। ২০ জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, ১ হাজার ৪শ মানুষ নিহত এবং ১১ হাজার ৭শ আহত হয়েছে। তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে, নিরস্ত্র নাগরিকদের ওপর এসকেএস, টাইপ ফিফটি-সিক্স, এবং বিডি-জিরো এইট বন্দুক দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এমএম গুলি চালানো হয়েছে। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency