প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন”
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, যার মধ্যে রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন।
এই সম্মেলন নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হয়। সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন জোরদার করা, সংকটের মূল কারণগুলো মোকাবিলা করা এবং রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করা।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয়গুলো ছিল:
রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথনকশা
শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধি
রোহিঙ্গা শিশুদের শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা
সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করছে তুরস্ক, এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করছে কুয়েত। এসব আন্তর্জাতিক সংগঠন রোহিঙ্গা সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন দেশের প্রতিশ্রুতি ও উদ্যোগ নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |