প্রতিবেদক: বুলবুল আহমেদ
আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণার কারণে অনেক সময় গর্ভবতী মায়েদের নানা ধরনের অযৌক্তিক ভীতি ও দুশ্চিন্তায় পড়তে হয়। তেমনই একটি বহুল প্রচলিত ধারণা হলো— গর্ভাবস্থায় আল্লাহর নামে কোনো কসম বা শপথ করে তা ভাঙলে নাকি গর্ভের সন্তানের ক্ষতি হয় কিংবা সন্তান বিকলাঙ্গ হয় বা বিপদে পড়ে। ইসলামি শরিয়াহ অনুযায়ী এই ধারণাটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। কসম রক্ষার সঙ্গে সন্তান বা অন্য কারও ক্ষতি হওয়ার কোনো শরয়ি বা বৈজ্ঞানিক সম্পর্ক নেই।
গর্ভবতী নারী যদি আল্লাহর নামে কোনো কসম করার পর তা ভেঙে ফেলেন, তবে এতে তার গর্ভের সন্তানের কোনোপ্রকার শারীরিক, মানসিক বা আত্মিক ক্ষতি হয় না। ইসলামে একজনের অপরাধ বা দায়িত্ব অন্য কারও ওপর চাপানো হয় না। গর্ভাবস্থায় কৃত কসমের বিধান অন্যান্য যেকোনো সময়ের সাধারণ কসমের মতোই। গর্ভাবস্থায় বা অন্য যেকোনো সময়ে কসম করার পর তা যদি কোনো ভালো ও কল্যাণকর বিষয়ে হয়, তবে কসম রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করা আবশ্যক। তবে কসমকৃত কাজটি অকল্যাণকর হলে কিংবা এর বিপরীত কাজটি অধিক উত্তম মনে হলে, কসম ভেঙে ফেলে ভালো কাজটি করাই ইসলামের নির্দেশ এবং এজন্য নির্ধারিত কাফফারা আদায় করতে হবে।
কসম ভেঙে গেলে শরিয়াহ নির্ধারিত কাফফারা আদায় করা বাধ্যতামূলক। কসমের কাফফারা হলো নির্দিষ্ট উপায়ে দরিদ্রদের খাবার বা পোশাক প্রদান করা অথবা রোজা রাখার মাধ্যমে তা আদায় করা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |