"জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ: ‘নীলনকশার নির্বাচন’ রুখতে উপদেষ্টাদের সতর্কবার্তা"
প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ করার ষড়যন্ত্র করছেন।
তিনি জানান, ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও বক্তব্যের কণ্ঠ রেকর্ড জামায়াতের কাছে আছে এবং প্রয়োজন হলে জনগণের কাছে প্রকাশ করা হবে।
সৈয়দ তাহের বলেন, “প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ ও সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দেন, “যদি সময়মতো সতর্ক না হন, আমরা জনগণের কাছে ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও বক্তব্য প্রকাশ করব।”
সম্প্রতি জনপ্রশাসনে একজন সচিব নিয়োগ নিয়ে তিনি অভিযোগ করেন, “সরকারের কোনো উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে এখানে কোনো দলীয় লোক দেব না, অসৎ লোক দেব না। কিন্তু এক দিনের মধ্যে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীতের দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত।”
সৈয়দ তাহের উল্লেখ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দেখা গেছে, “একটি দলের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নীলনকশার নির্বাচন করার প্রচেষ্টা চলছে। এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই।”
তিনি সতর্ক করে বলেন, এমন নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, যেমন ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দেখা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল
সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবাব্য
জামায়াতের অন্যান্য নেতা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন, ১৪ অক্টোবর ২০২৫
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য ও অভিযোগ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |