এনসিপির আখতার হোসেন: আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ"
🖊 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা, বাংলাদেশ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, "আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি (জাপা) মানে আওয়ামী লীগ, এবং জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া।" তিনি রোববার, ২৬ অক্টোবর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
আখতার হোসেন আরও বলেন, "আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি। জাপার নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।" তিনি দাবী করেন, "যারা দেশের সংবিধান ও জনগণের অধিকারকে উপেক্ষা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
এনসিপির সদস্য সচিব আরও বলেন, "জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। যদি কারো দলীয় স্বার্থে এই সনদের আইনি ভিত্তি না দেয়া হয়, তাহলে তাদের সঙ্গে কথা বলতে হবে।"
আখতার হোসেন তার বক্তব্যে গণঅধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের সঙ্গে তার আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি বলেন, "গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পারছিলাম, সেই দিনগুলো আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।"
এনসিপি নেতা জানান, "বাংলাদেশ এই সময়টাতে একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে, এবং এখানে রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আসবে। আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবো, যেখানে জবাবদিহিতা, আইনের শাসন এবং ক্ষমতার ভারসাম্য থাকবে।"
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |