গতকাল রাতে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার নবী হোসাইনের কলোনিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানিয়েছেন, নবী হোসাইনকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। এরপর তার দেয়া তথ্যমতে পুলিশ কলোনির পেছনের গোসলখানায় লুকিয়ে রাখা বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
স্থানীয়দের উপস্থিতিতে ওই বস্তা থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি এক নলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি মনজুর কাদের আরও জানান, নবী হোসাইনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গরু, মহিষ চুরি, ডাকাতি, চিংড়ি ঘের দখল, ধর্ষণ, হত্যা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর মতো ২১টি মামলা রয়েছে।
এর আগে, শনিবার বিকেলে চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নবী হোসাইনকে গ্রেফতার করে পুলিশ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |