মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এক দমন অভিযানে ৭৭ বাংলাদেশি নাগরিকসহ মোট ১০৫ জনকে গ্রেফতার করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ৭ জন ইন্দোনেশিয়ান নারী, ২ জন মায়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষ ছিলেন।
জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করে। ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছে বৈধ ভিসা বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইন লঙ্ঘনের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে এবং পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মালয়েশিয়ায় বৈধ ভ্রমণ নথি বা কর্ম পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ করা নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |