‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ও আহতরা
ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, নিহত ও আহতদের এককালীন ভাতা সহ সরকারি সুযোগ-সুবিধা দেয়া হবে। আহতদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যার দায়িত্বে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফারুক ই আজম আরও বলেন, নির্বাচিত সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবে এবং তারা এই অধিদফতরের কার্যক্রম অব্যাহত রাখবে।
এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজ সম্পর্কেও উপদেষ্টা ফারুক ই আজম জানান, দুর্যোগের পর মানুষের গৃহ নির্মাণে যে সামগ্রী দেয়া হয়, সে তথ্য এখন এলাকাভিত্তিক সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করা হবে। এর মাধ্যমে কাজের গতি বৃদ্ধি করা হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |